মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
দীর্ঘদিন বিরতি ও তিব্র গরমের পরে কলাপাড়ায় তিন মিনিটের বৃষ্টি

দীর্ঘদিন বিরতি ও তিব্র গরমের পরে কলাপাড়ায় তিন মিনিটের বৃষ্টি

নয়নাভিরাম গাইন (নয়ন)।। দীর্ঘ দিন বিরতি ও তিব্র গরমের পরে কলাপাড়ায় মাত্র তিন মিনিট সময় ধরে বৃষ্টি হয়েছে। এতে কোন ঝড়োবাতাস ছিলো না। বৃহস্পতিবার(১৮ এপ্রিল) সকাল ন’টার দিকে এ বৃষ্টি শুরুহয়। একটানা তিনমিনিট বৃষ্টি ঝড়িয়ে থেমে যায়। আবার নাম মাত্র গুড়ি গুড়ি বৃষ্টি চলে আরও ১০ মিনিট। এর পর চলে রোদের মধ্যে বৃষ্টির পালা আরও ৫ মিনিট। এর আগে সকাল থেকে উপজেলার আশপাশের আকাশ কিছুটা মেঘাছন্ন ছিলো। এর মধ্যে দু একবার মেঘের গর্জন শোনা গিয়েছে। তবে কোন বজ্র পাতের খবর পাওয়া যায়নি।

বৃষ্টির মধ্যে ছাতানিয়ে বেড় হওয়া পথচারী মোতালেব মিয়া বলেন,দীর্ঘ গরমের কষ্টের পরে সামান্য বৃষ্টি হয়েছে। এ কারনে গরমের পরিমাণ কিছু হলেও কমবে। মাঠে গরুনিতে আসা তাপস রায় নামে আরেক ব্যাক্তি বলেন,দীর্ঘ সময় বৃষ্টি হীনতার কারনে মাঠে কোন ঘাস নেই যে বৃষ্টি হয়েছে এতে কিছুই হয়নি। আরও অন্তত ২০ মিনিট বৃষ্টি হলে কিছু হলেও মাঠে ঘাস জন্মাত।

পটুয়াখালী আবহাওয়া অফিসে কর্মতর আবহাওয়াবিদ মাহবুবাসুখি জানান,গরমের এই পরিস্থিতি আরও ৭২ ঘন্টা বা তিনদিন চলতে পারে। বৃষ্টির বিষয়ে তিনি বলেন,বর্তমানের চলমান এ রকম পরিস্থিতি ৭২ ঘন্টার পরেও আরও দীর্ঘায়ীত হতে পারে। তবে মাঝে মধ্যে সামান্য বৃষ্টি  ও বাতাসের সম্ভাবনা আছে।

খেপুপাড়া আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার অফিসার মো.জিল্লুর রহমানের মোবাইলে একাধিক বার ফোনদিয়েও তিনি ফোন রিসিভ করেননি তাই বৃষ্টির পরিমান জানা যায়নি।

তবে মাহবুবা সুখি বলেছেন দীর্ঘ সময় যেহুতু বৃষ্টি হয়নি তাই এটাকে আমরা সামান্য হিসেবে রেকর্ড করে থাকি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!