কলাপাড়ায় ১৩ বছরের এক মেয়ের মরদেহ উদ্ধার | আপন নিউজ

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছাত্রীকে তুলে নিতে বাঁধা দেয়ায় মাদ্রাসা সুপারকে মা’রধ’র; থানায় অভিযোগ আমতলীর নবাগত ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম
কলাপাড়ায় ১৩ বছরের এক মেয়ের মরদেহ উদ্ধার

কলাপাড়ায় ১৩ বছরের এক মেয়ের মরদেহ উদ্ধার

মো.নাহিদুল হকঃ কলাপাড়ায় আফছানা নামের ১৩ বছরের এক মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের পায়রা বন্দর এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

মৃত আফছানা ওই এলাকার নূরছায়েদ সিকদারের মেয়ে বলে জানা যায়। তাকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া গেছে।

মৃতের ভাই আবু সাইদ জানান, প্রতিদিনের মতো বাজার করে এসে ঘরের ভিতর থেকে দরজা লাগানো দেখতে পায়। ডাকাডাকিতে কোন সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে বোনের ঝুলন্ত পাঁ দেখতে পায়। সন্দেহ হলে বেড়া কেটে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় বোনের মরদেহ উদ্ধার করেন। তবে, কি কারনে সে গলায় ফাঁস দিতে পারে তার সঠিক কোন কারন খুঁজে পাওয়া যায়নি।

এবিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলী আহম্মেদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!