কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই নারীকে পি’টি’য়ে জ’খ’ম | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে?
কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই নারীকে পি’টি’য়ে জ’খ’ম

কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই নারীকে পি’টি’য়ে জ’খ’ম

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই নারীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের এ ঘটনায় আহতরা হলেন জান্নাতী বেগম এবং তার মা জয়ফুল বিবি। জয়ফুল বিবি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী ফিরে গেলেও জান্নাতী বেগমে বর্তমান কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা জানায়, মঙ্গলবার সকাল সাতটায় ক্ষেতে মরিচ তুলতে গেলে একা পেয়ে প্রতিপক্ষরা হামলা চালায়। এসময় ভাইকে উদ্বারে এগিয়ে আসে বোন জয়ফুল বিবি তার মেয়ে জান্নাতী। প্রতিপক্ষের মোহন তালুকদার, অহিদুল তালুকদার, জাকির তালুকদার, মোতাহার তালুকদার, খোদেজা বেগম সহ ১০-১৫ জয়ফুল বিবি তার মেয়ে জান্নাতীর উপড় হামলা করে। লাঠি দিয়ে আঘাতসহ বেশ কয়েকটি কামড় দেয়া জান্নাতীর শরীরে। এ ঘটনায় কলাপাড়া থানায় আভিযোগ দায়ের করেছে ভাই সাইফুল তালুকদার।

জান্নাতী বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, তিনি মারমারি করতে জাননি। মামাকে রক্ষার জন্য এগিয়ে এসেছিলেন। কিন্তু নারী হলেও প্রতিপক্ষরা তাকে উর্পযোপরি আঘাত করতে ছাড়েনি।

সাইফুল তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষরা তাদের ৫ ভাইকে খুন জখমের হুমকী দিয়ে আসছে।

এ বিষয়ে জানতে চাইলে মোতাহার তালুকদারের পুত্র মহিবুল্লাহ বলেন, জমি সংক্রান্ত বিরোধের ঘটনা ভিন্নখাতে প্রাবাহিত করতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তারাও কমবেশি আহত হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আহম্মদ বলেন, আভিযোগ পেয়েছি। আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!