গলাচিপায় সীসা দূষণ প্রতিরোধে স্বাস্থ্যকর্মী | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
গলাচিপায় সীসা দূষণ প্রতিরোধে স্বাস্থ্যকর্মী

গলাচিপায় সীসা দূষণ প্রতিরোধে স্বাস্থ্যকর্মী

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় সীসা দূষণ প্রতিরোধে স্বাস্থ্যকর্মী এবং প্রধান শিক্ষকদের অবহিতকরণ ও জনসম্পৃক্ততা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সহযোগিতায় টিআইসি, পিএসআর ডিজিএইচ ও ইউনিসেফ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষনের প্রধান আলোচক ছিলেন ইউনিসেফের সোসাল অ্যান্ড বিহাভিয়ারাল চেঞ্জ অফিসার সঞ্জীব কুমার দাস।

ফেসিলেটর ছিলেন ইউনিসেফের প্রোগ্রাম ফেসিলেটর রিপন কুমার দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মো. নূর উদ্দিন প্রমুখ।

বক্তব্য রাখেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নিজাম উদ্দিন। এতে মাধ্যমিক পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।

বাতাসে ভাসমান সীসার উপস্থিতির কারণে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরে সীসা প্রবেশ করে, মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে।

এজন্য প্রাথমিকভাবে সকলকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেয়া হয়। এছাড়া জাংকফুডসহ যেসব খাদ্যে সীসার উপস্থিতি আছে, তা পরিহারের আহ্বান জানানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!