কলাপাড়ায় তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে?
কলাপাড়ায় তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

কলাপাড়ায় তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

মোঃ নাহিদুল হকঃ কলাপাড়ায় তীব্র তাপদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে বিনামুল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান এমপি এর সৌজন্যে, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি উপজেলা যুবলীগ নেতা মো. হুমায়ুন কবির এর আয়োজন করেন। শনিবার দুপুর বারোটায় কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়কে প্রায় ৫ শতাধিক তৃষ্ণার্ত মানুষদের মাঝে এ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এসময় মহিপুর থানা যুবলীগ আহ্বায়ক মোঃ মিজানুর রহমান বুলেট আকন, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, মোঃ ফোরকান বিশ্বাস, পৌরসভার ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি টুটুল হালদার, যুবলীগ কর্মী মোঃ দুলাল, শফিক, জুয়েল প্রমুখ সহ অনেকে উপস্থিত ছিলেন।

এবিষয়ে প্যানেল মেয়র হুমায়ুন কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে,দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মহিব্বুর রহমানের সৌজন্যে তীব্র তাপদাহে অতিষ্ঠ শিক্ষার্থী পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিনামুল্যে বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। এ বিতরন কার্যক্রম আগামী ৭ দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!