মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় প্রান্তিক কৃষকের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ

কলাপাড়ায় প্রান্তিক কৃষকের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ

মো.নাহিদুল হকঃ উফশী ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কলাপাড়ায় ১ হাজার ৫’শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে শনিবার দুপুুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানিকভাবে কৃষকের হাতে এসব সার ও বীজ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিবুবর রহমান এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ড.মো.শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো.মঞ্জুরুল আলম, পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা মো.হুমায়ুন কবির প্রমুখ।

এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কৃষক কৃষাণী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!