সাংবাদিক জীবন কুমার মন্ডলের মৃত্যুতে শোকসভা | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাংবাদিক জীবন কুমার মন্ডলের মৃত্যুতে শোকসভা

সাংবাদিক জীবন কুমার মন্ডলের মৃত্যুতে শোকসভা

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়া প্রেসক্লাবের সাহিত্য, সাংস্কৃতিক ও পাঠাগার বিষয়ক সম্পাদক প্রবীন সাংবাদিক জীবন কুমার মন্ডলের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু’র সঞ্চালনায় শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সাবেক সভাপতি মোঃ শামসুল আলম, সহ-সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সাবেক সম্পাদক মোহসীন পারভেজ, সিনিয়র সাংবাদিক অমল মুখার্জী, অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, এনামুল হক, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, জসিম পারভেজ, মিলন কর্মকার রাজু, নারী সাংবাদিক সালমা কবির, প্রয়াত সাংবাদিক জীবন কুমার মন্ডলের কনিষ্ঠ ভ্রাতা দিলীপ কুমার মন্ডল প্রমূখ।

এর আগে শোকসভার শুরুতে প্রয়াত সাংবাদিক জীবন কুমার মন্ডলের বিদেহী আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রসঙ্গত, সাংবাদিক জীবন কুমার মন্ডল ১৭ মে শুক্রবার সকালে পৌর শহরের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদ যন্ত্রের সমস্যায় ভুগছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!