কলাপাড়ায় মাসব্যাপী তাঁত শিল্প মেলা উদ্বোধন | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে?
কলাপাড়ায় মাসব্যাপী তাঁত শিল্প মেলা উদ্বোধন

কলাপাড়ায় মাসব্যাপী তাঁত শিল্প মেলা উদ্বোধন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় প্রথমবারের মতো মাসব্যাপী তাঁত শিল্প মেলা শুরু হয়েছে। সোমবার (২০ মে) দুপুরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ শিল্প মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল ইসলাম।

কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে এ মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল আহসান, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হিরো হাওলাদার স্বপন, সাধারণ সম্পাদক কালাম সরদার, যুগ্ন সাধারণ সম্পাদক নুরুজ্জামান খালাসী, পৌর কাউন্সিলর লতিফ খালাসী, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান হিরন, মোঃ মিজানুর রহমান মুসা উপস্থিত ছিলেন।

ইউএনও মোঃ রবিউল ইসলাম বলেন, মেলা ঘিরে তাঁতের দোকান, খাবার দোকান ও কসমেটিক্সের দোকানসহ ৫৪ টি স্টল বসেছে। বিভিন্ন বাহারী পন্য পরিচয় করিয়ে দেয়ার জন্যই এ মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় সব সময় প্রশাসনিক মনিটরিং করা হবে, এই মেলায় অশ্লীল নাচ গান, জুয়া যেন না চালাতে পারে।

কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ নাজমুল হক বলেন, মাসব্যাপী চলবে আমাদের এই মেলা। এই মেলায় পরিবার সকলকে নিয়ে যেন আসতে পারে সেভাবে আয়োজন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!