কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত সচেতনতা বিষয়ক নিয়ে কর্মশালা | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত সচেতনতা বিষয়ক নিয়ে কর্মশালা

কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত সচেতনতা বিষয়ক নিয়ে কর্মশালা

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত সচেতনতা বিষয়ক ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর পরিবর্তন প্রকল্পের  মাধ্যমে আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা সিপিপি সহকারী পরিচালক  মো.আছাদ উজ্জামান খান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো হুমায়ুন কবির, উপজেলা বন কর্মকর্তা মনিরুল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, ইউ ডি এফ এল জি ডি ইঞ্জিনিয়ার মোঃ মাইনুল ইসলাম, বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.হুমায়ুন কবির, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া সহ ইউপি সদস্যসহ মোট ৬২ জন উপস্থিত ছিলেন এবং ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর পরিবর্তন প্রোগ্রাম ম্যানেজার সিলভেস্টার মিখায়েল মধু, প্রোগ্রাম অফিসার পায়েল চন্দ্র দাস প্রমুখ।

বক্তারা দুর্যোগ পূর্ব কালে এবং দুর্যোগ পরবর্তী সময়ে করণীয় বিষয় এবং SOD অনুযায়ী কার্যক্রম নিয়ে আলোচনা করেন। কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!