মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
রেমাল পরবর্তী করণীয় শীর্ষক গণমাধ্যম কর্মীদের সাথে দুর্যোগ প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

রেমাল পরবর্তী করণীয় শীর্ষক গণমাধ্যম কর্মীদের সাথে দুর্যোগ প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

বিশেষ প্রতিবেদকঃ ঘুর্ণিঝড় রেমাল পরবর্তী করণীয় শীর্ষক গণমাধ্যম কর্মীদের সাথে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী  অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. মহিববুর রহমান এমপি।

প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার ওসি মো. আলী আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার। অন্যান্যের মধ্যে সাংবাদিক শামসুল আলম, অধ্যক্ষ দেলওয়ার হোসেন, মেজবাহউদ্দিন মাননু, মোহসিন পারভেজ, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, গোফরান পলাশ, জসিম পারভেজ প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা ঘুর্ণিঝড় মোকাবেলায় করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দূর্যোগ মোকাবেলায় সরকারের সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মহিববুর রহমান। তিনি দূর্যোগ পরবর্তী সরকারের ত্রাণ কার্যক্রম সঠিকভাবে সম্পন্নের জন্য গণমাধ্যম কর্মীদের সহায়তা করার অনুরোধ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!