কলাপাড়ায় ১৬ দরিদ্র পরিবারকে সেলাই মেশিন দিয়েছে ওয়ার্ল্ড কনসার্ন | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় ১৬ দরিদ্র পরিবারকে সেলাই মেশিন দিয়েছে ওয়ার্ল্ড কনসার্ন

কলাপাড়ায় ১৬ দরিদ্র পরিবারকে সেলাই মেশিন দিয়েছে ওয়ার্ল্ড কনসার্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় দরিদ্র পরিবারকে সেলাই মেশিন বিতরণ জলবায়ুর পরিবর্তনের এবং ঘূর্ণিঝড়ের আঘাতে উপজেলার মানুষের পেশায় বিরূপ প্রভাবের কারণে বিকল্প জীবিকায়নের লক্ষ্যে হতদরিদ্র ১৬ পরিবারকে চাহিদা অনুসারে সেলাই মেশিন সহায়তা দেয়া হয়েছে। বিনামূল্যে এসব সামগ্রী সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বিতরণ করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর পরিবর্তন প্রকল্পের আওতায় কলাপাড়া উপজেলার নীলগঞ্জ, মহিপুর ও লতাচাপলী ইউনিয়নের সেলাই মেশিন প্রদান করা হয়। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়াল্ড কনসার্ন বাংলাদেশ কলাপাড়ার প্রকল্প ব্যবস্থাপক সিলভেস্টার মিখায়েল মধু। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হুমায়ুন কবির, সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়াসহ ওয়ার্ল্ড কনসার্ন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার সিলভেস্টার মিখায়েল মধু, প্রোগ্রাম অফিসার পায়েল দাস, বিধান বিশ্বাস, ডনি মল্লি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!