মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় ঘূর্নিঝড় রেমাল ক্ষতিগ্রস্ত পরিবার পেল বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রান সহায়তা

কলাপাড়ায় ঘূর্নিঝড় রেমাল ক্ষতিগ্রস্ত পরিবার পেল বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রান সহায়তা

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় ঘূর্নিঝড় বেমাল’র আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবার পেল দাতব্য প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্দোগে ত্রান সহায়তা। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে দুর্গত ২০০ পরিবারের মাঝে এ ত্রান সহায়তা বিতরন করা হয়। কলাপাড়া ইউএনও মো: রবিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্গত পরিবারগুলোর মাঝে এ ত্রান সহায়তা তুলে দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রান কর্মকর্তা মো: হুমায়ুন কবির, সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া, বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রজেক্ট সুপার ভাইজার রানা আহমেদ, মুক্তিযোদ্ধা সাংবাদিক হাবিবুল্লাহ রানা প্রমূখ।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রজেক্ট সুপার ভাইজার রানা আহমেদ জানান, বিদ্যানন্দ দু:স্থ মানুষের সহায়তায় সর্বদা কাজ করে চলছে। ঘূর্নিঝড় বেমাল’র আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আজ বিতরনকৃত এ ত্রান সহায়তার প্রতি প্যাকেটে রয়েছে ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ২৫০ গ্রাম খেঁজুর, স্যালাইন ৬ পিচ, বিস্কিট ১ প্যাকেট।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!