মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় অটো চার্জ দিতে গিয়ে চালকের মৃ’ত্যু

কলাপাড়ায় অটো চার্জ দিতে গিয়ে চালকের মৃ’ত্যু

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে ইউনুস দেওয়ান (৪৯) নামের এক অটোচালক নিজের অটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। বৃহস্পতিবার গভীর রাতের কোনো এক সময় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে নিকটজনরা জানিয়েছেন।

স্থানীয় প্রতিবেশী এবং আত্মীয়স্বজনদের কাছ থেকে জানা যায়, মোঃ ইউনুস দেওয়ান পেশায় একজন অটোচালক। প্রতিদিনের মত সে অটো চালিয়ে বাড়িতে ফেরেন। নিজ বসত ঘরের পূর্ব পাশে অটো চার্জ দেয়ার জন্য সে নিজেই বিদ্যুৎ সংযোগের স্থায়ী ব্যবস্থা করে রেখেছেন। অটো চালিয়ে বাড়িতে আসার পর ঘরের পূর্ব পাশে যেখানে অটো চার্জ দেয়ার ব্যবস্থা করে রেখেছিলেন, সেখানে গিয়ে অটোতে বিদ্যুৎ সংযোগ লাগিয়ে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। কখন গিয়ে সে অটোতে চার্জ দিয়েছেন এটা কেউই নিশ্চিত করে বলতে পারেনি। তাঁর বাবার নাম মৃত রুস্তুম আলী দেওয়ান। উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের ৫ নং ওয়ার্ডে তাঁদের বাড়ি।

কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহমেদ বলেন, ‘আমরা খবর শুনেছি। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। কেন এবং কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো তা আমরা তদন্ত করে বের করার চেষ্টা করছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!