কলাপাড়ায় সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ম’রদেহ উদ্ধার: পরিবারের দাবি হ’ত্যা; স্বামী আ’ট’ক | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ম’রদেহ উদ্ধার: পরিবারের দাবি হ’ত্যা; স্বামী আ’ট’ক

কলাপাড়ায় সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ম’রদেহ উদ্ধার: পরিবারের দাবি হ’ত্যা; স্বামী আ’ট’ক

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের শ্বশুরবাড়ি থেকে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধু আমেনা খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে স্থানীয়দের কাজ থেকে খবর পেয়ে ঘরের মেঝেতে মাটিতে পা থাকা তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সাকিব মৃধাকে আটক করেছে।

নিহতের স্বজনরা জানায়, দুই বছর আগে কলাপাড়ার পূর্ব ধুলাসার গ্রামের নুরু ফরাজীর মেয়ে আমেনা সাথে সাকিবের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আমেনার উপর অত্যাচার চালাত স্বামী।

নিহত গৃহবধূর পিতা নুরু ফরাজী অভিযোগ করেন, তার মেয়েকে হত্যার পর টেনে হিঁচড়ে এনে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে। সাত মাসের অন্তঃসত্ত্বা কোন মা আত্মহত্যা করতে পারে না। তারা হত্যাকারীর শান্তি দাবি করেন।

কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ বলেন, শনিবার রাতের কোন একসময় এ ঘটনা ঘটেছে। নিহত গৃহবধু সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলে। কেন, কী কারনে সে আত্মহত্যা করেছে নাকি হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গৃহবধুর স্বামী কে আটক করা হয়েছে। সকালে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!