কলাপাড়ায় ওসির অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় ওসির অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কলাপাড়ায় ওসির অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপন নিউজ অফিসঃ কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মদের অপসারনের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে নীলগঞ্জ ইউনিয়নের বাসিন্দারা। সোমবার সকাল দশটায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সিমা’র নেতৃত্বে থানার সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এর আগে গতকাল রোববার রাত বারোটা থেকে সোমবার সকাল দশটা পর্যন্ত থানার সামনে অবস্থান ধর্মঘট করে ওই এলাকার বাসিন্দারা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো শাহিনা পারভীন সীমা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। রোববার পাখিমারা আওয়ামীলীগ অফিসের সামনে সীমার সমর্থক ও উপজেলা আওয়ামীলীগ নেতা রহমান তালুকদারের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় রহমান তালুকদার মামলা দায়েরের পর সিমার সমর্থক নজরুল খন্দকারকে গ্রেফতারে পর তার মুক্তির দাবিতে থানার সামনে অবস্থান ধর্মঘট শুরু করে শত শত নারী পুরুষ।

কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মদ জানান, আসামী গ্রেফতারের পর শাহিনা পারভীন সিমার নেতৃত্বে থানা ঘেরাউয়ের চেষ্টা করে উত্তেজিত জনতা। পুলিশ ধৈর্য ধারন করে তা মোকাবেলা করে এবং আসামীকে আদালতে প্রেরন করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!