কলাপাড়ায় বড়ইতলা নদীর উপর ব্রিজ নির্মাণের দাবি | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু
কলাপাড়ায় বড়ইতলা নদীর উপর ব্রিজ নির্মাণের দাবি

কলাপাড়ায় বড়ইতলা নদীর উপর ব্রিজ নির্মাণের দাবি

মাইনুদ্দিন আল আতিকঃ কলাপাড়ায় বড়ইতলা নদীর উপর ব্রিজ নির্মাণের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯ টায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে পেয়ারপুর আমেনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বড়ইতলা নদীতে নির্মিত বাঁশের সাঁকোর স্থলে একটি ব্রিজ নির্মাণের দাবিতে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে স্থানীয় বাসিন্দা বয়োজ্যেষ্ঠ মোঃ শামসুল হকের সভাপতিত্বে ও আবিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেদায়েত উল্লাহ জিহাদী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন গাজী।

এছাড়াও বক্তব্য রাখেন আমেনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, প্রবীণ হোমিও চিকিৎসক ও সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন গাজী, আনছার দফার প্রমুখ।

সমাবেশ শেষে প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ ও শিশু-বৃদ্ধর অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধনে সবাই বড়ইতলা নদীর উপর বাঁশের সাঁকোর স্থলে একটি ব্রিজ নির্মাণের দাবি জানান।

এসময় তারা বলেন, আমেনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বড়ইতলা নদীতে ব্রিজের অভাবে এলাকার সর্বস্তরের মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে। বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে শিশু শিক্ষার্থীসহ নারী ও বয়স্কদের বেগ পোহাতে হয়। আতঙ্কে দিন কাটাতে হয় অভিভাবকদের। এছাড়া কৃষি ও মৎস্য পেশায় নিয়োজিতদের পণ্য সরবরাহে বিকল্প পথে যাতায়াত করায় অতিরিক্ত টাকা খরচ হচ্ছে।

তারা আরও বলেন, এখানে একটি ব্রিজ নির্মিত হলে ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর, নূরপুর, রসুলপুর, জামালপুর, ফুলবুনিয়াসহ পার্শ্ববর্তী ইউনিয়ন মিঠাগঞ্জ, বালিয়াতলী ও লালুয়ার জনসাধারণের মহিপুর মৎস্য বন্দরে যোগাযোগ ব্যবস্থা সুগম হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। তাই এখানে একটি ব্রিজ নির্মাণ তাদের প্রাণের দাবি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!