গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহণ | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহণ

গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহণ

সঞ্জিব দাস,গলাচিপাঃ গত ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। বুধবার বেলা ১১টায় বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মো. শওকত আলী শপথ বাক্য পাঠ করান। এ সময় বরিশাল বিভাগের ১৪টি উপজেলার নির্বাচিতরা উপস্থিত থেকে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে গলাচিপা উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করতে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যান।

শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন, অতিরিক্ত আঞ্চলিক (বরিশাল) কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!