কলাপাড়ায় ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের বিশেষ প্রচারণা | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু
কলাপাড়ায় ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের বিশেষ প্রচারণা

কলাপাড়ায় ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের বিশেষ প্রচারণা

সুজন মৃধাঃ কলাপাড়ায় ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের বিশেষ প্রচারণা ২০২৪ শুরু হয়েছে। বুধবার সন্ধ্যার পর কলাপাড়া পৌরশহরের দোকানে দোকানে গিয়ে এ প্রচারণা করা হয়। এছাড়া মাইকিং, মসজিদে মুসল্লী বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের কাছে গিয়ে এ প্রচারণা চালানো হচ্ছে। কলাপাড়া উপজেলা এসএসসি ৯৯ ব্যাচের সংগঠন গৌরবোজ্জ্বল ৯৯ প্রতিবছরের মতো এবারেও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি এ স্বাস্থ্য সেবার আয়োজন করেছে।

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আগামী ১৫ জুন শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলবে এ ফ্রি স্বাস্থ্যসেবা। ডায়াবেটিস, কিডনী, হৃদরোগ চিকিৎসা সেবাগ্রহীতারা সকাল ৭টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত সীমিত সংখ্যক ফ্রি রেজিষ্ট্রেশনের মাধ্যমে এ সেবা নিতে পারবে। এবারের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক থাকছে ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ ডা. মোঃ সাইফুর রহমান, এমবিবিএস, এমডি (এন্ডোক্রাইনোলজি) প্রাক্তন সহকারী অধ্যাপক শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল উত্তরা, ঢাকা। মেডিসিন স্পেশালিস্ট ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিষ্ট ডা. শামীম আহমেদ, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এফসিপিএস (মেডিসিন) এমডি (কার্ডিওলজি) শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশাল। মেডিসিন, কিডনি, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. গোলাম কিবরিয়া হিমু, এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য) সিসিডি (বারডেম), এফসিপিএস (মেডিসিন, এফপি) এমএসিপি (আমেরিকা) এম.ডি (নেফ্রোলজি) শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশাল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!