দুর্যোগ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিব্বুর রহমানকে বরনে হাজারো নেতা কর্মীর ঢল – আপন নিউজ

সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটোভ্যান চালক অ’প’হ’র’ণ, মু’ক্তিপ’ণ দাবির অভিযোগে ৩ যুবক গ্রে’ফ’তা’র তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আ/ত্ম/হ/ত্যা কুয়াকাটা সৈকতের বালু কা’টা’র দা’য়ে একজনের কা’রা’দ’ণ্ড কলাপাড়ায় কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, ৩৪ জনকে সনদ প্রদান কলাপাড়ায় সাকুরা পরিবহনের ধা’ক্কা’য় আ’হ’ত ৯, গু’রু’ত’র ৮ জন বরিশালে রেফার কুয়াকাটা মহাসড়কে ম’র্মা’ন্তি’ক দু’র্ঘ’ট:না: প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান নীলগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক ভিডিও শো অনুষ্ঠিত উপকূলীয় এলাকায় প্রাথমিক শিক্ষার সংকট
দুর্যোগ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিব্বুর রহমানকে বরনে হাজারো নেতা কর্মীর ঢল

দুর্যোগ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিব্বুর রহমানকে বরনে হাজারো নেতা কর্মীর ঢল

বিশেষ প্রতিবেদকঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি’র নিজ এলাকায় আগমনকে কেন্দ্র করে হাজারো নেতা কর্মীর ভিড়ে মুখরিত হয়ে ওঠে কলাপাড়া। শুক্রবার সন্ধ্যায় নেতাকর্মীদের সাথে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করার জন্য ঢাকা থেকে কলাপাড়ায় আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো: মহিববুর রহমান এমপি। তার আগমনের খবরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী প্রতিমন্ত্রীকে মোটরসাইকেল যোগে বরণ করে নেয়।

পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নির্মল নন্দী’র সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  প্রতিমন্ত্রী মহিব্বুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সধারন সম্পাদক ও সদ্য নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সহ সভাপতি অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম বিস্বাস, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ফিরোজ সিকদার, দপ্তর সম্পাদক ও নব নির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান  অধ্যাপক ইউসুফ আলী প্রমূখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!