ঘূর্নিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে ইমাম পরিষদের ত্রাণ বিতরন | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
ঘূর্নিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে ইমাম পরিষদের ত্রাণ বিতরন

ঘূর্নিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে ইমাম পরিষদের ত্রাণ বিতরন

আপন নিউজ অফিসঃ ঘূর্নিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রাণ সহায়তা প্রদান করেছে পটুয়াখালী ইমাম পরিষদ। শনিবার দুপুর বারোটায় কলাপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গনে কলাপাড়া ইমাম পরিষদের আয়োজনে ৬০ জন ক্ষতিগ্রস্থ মানুষকে এ ত্রান সহায়তা বিতরন করা হয়। এর মধ্যে ৫ জন সনাতন ধর্মালম্বী পরিবারের সদস্যও রয়েছে। এসময় প্রত্যেককে ত্রাণ হিসেবে ২ হাজার করে টাকা প্রদান করা হয়।

ত্রান বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা ইমাম পরিষদের কোষাধ্যক্ষ মাওলানা মোখলেসুর রহমান, কলাপাড়া ইমাম পরিষদের সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ রুমী, সাধারন সম্পাদক ফেরদৌসুল হক গাজী, পটুয়াখালী জেলা ইমাম পরিষদের সদস্য হাফেজ মাওলামানা মোহতাসিম বিল্লাহ জোনায়েদ ও মুফতি কাওসার।

ত্রান পাওয়া অনিল দেবনাথ জানান, ঘূর্ণিঝড় রিমালে আমার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হুজুররা আমাকে ত্রাণ দিয়েছেন। এই প্রথমবারের মতো মসজিদের ইমামদের কাছ থেকে ত্রাণ পেলাম। এর আগে আর কখনো মুসলিম পরিবারের সদস্য আমাদের ত্রাণ দেয়নি। আমরা সবাই একসঙ্গে বসবাস করি। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। ত্রাণ পাওয়া দীপক দেবনাথ জানান, মসজিদের ইমামগণ ভালো মানের মানুষ। তাদের সঙ্গে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে। তাই আজ তারা আমাদের ত্রান দিয়েছে। ত্রাণ পাওয়া রফিক মিস্ত্রি জানান, মসজিদের ইমামদের কাছ থেকে ত্রাণ পেয়েছি। আমাদের সঙ্গে কয়েকজন হিন্দু ভাইকেও ত্রান দেওয়া হয়েছে। ইমামগন একটি উদাহরণ তৈরী করলো। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম রয়েল জানান, মুসলিমদের সবচেয়ে বড় সংগঠন ইমাম পরিষদ। বিভিন্ন সময় দেখেছি মুসলিমদের মাঝে ঐক্য করার লক্ষ্যে তারা ব্যাপক কাজ করেছে। এবং বিভিন্ন সময়ে তাদের নেতৃত্বে মুসলমানদের বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন হয়েছে। আজ তারা সনাতন ধর্মালম্বী ভাইদের ত্রান দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করল। হিন্দু মুসলিম ভাই ভাই এটাই তার প্রমান।

কলাপাড়া ইমাম পরিষদের সভাপতি মাসুম বিল্লাহ রুমি জানান, শুধু মুসলিম পরিবার নয় আমাদের এলাকার অনেক হিন্দু পরিবারও ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমরা মুসলমান ভাইদের পাশাপাশি বেশ কয়েকজন হিন্দু ভাইকে ত্রান দিয়েছি। এর আগে ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগেও আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!