কলাপাড়া পৌরসভায় খালের সীমানা দখল করে তোলা স্থাপনা অপসারণের কাজ শুরু | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়া পৌরসভায় খালের সীমানা দখল করে তোলা স্থাপনা অপসারণের কাজ শুরু

কলাপাড়া পৌরসভায় খালের সীমানা দখল করে তোলা স্থাপনা অপসারণের কাজ শুরু

আপন নিউজ অফিসঃ কলাপাড়া পৌরশহরের মাঝখান দিয়ে প্রবাহিত স্লুইস খালের পাড়ের স্থাপনা অপসারণের কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা পেয়েই স্থাপনার মালিকরা স্বেচ্ছায় অপসারণ কাজ শুরু করেছে। সোমবার সকাল থেকে এতিমখানার পুলের পাশের একটি স্থাপনা অপসারণ করতে দেখা গেছে। যেটির নিচতলায় শিকদার বুটিকস নামের একটি পোশাক বিক্রির শো-রুম ছিল।

মালিক ফিরোজ সিকদার জানান, এ ভবনটির যে পরিমাণ জায়গা খালের সীমানায় রয়েছে সেটি অপসারণের নির্দেশ পেয়ে স্বেচ্ছায় অপসারন করা হচ্ছে। তবে তার অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হচ্ছে বলে দাবি করলেন। ডেকোরেশন থেকে শুরু করে বৈদ্যুতিক মালামাল সব খুলে মূল স্থাপনা অপসারনের কাজ চলছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কিংবা উপজেলা নির্বাহী অফিসার কলাড়া অফিস থেকে নিশ্চত করা যায়নি কতগুলো স্থাপনা অপসারণ করা হচ্ছে। তবে কলাপাড়া পৌরসভাসূত্রে জানা গেছে, এতিমখানার পুল থেকে রহমতপুর পর্যন্ত খালের সীমানা দখল করে যেসব স্থাপনা করা হয়েছে তা অপসারণের কাজ শুরু হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, খালটির সদর রোডের স্লুইসের উৎসমুখ থেকে দুইপাড়ের অংশ দখল করে বহুতল ভবনসহ বিভিন্ন ধরনের স্থাপনা করা হয়েছে। তাও অপসারন করা হোক। এখালটি দিয়ে কলাপাড়া পৌরসভার সকল ধরনের পানি চলাচলের একমাত্র পথ। শহরকে জলাবদ্ধতা থেকে রক্ষার একমাত্র উপায়। যেটি দখল-দূষণের কারণে ভরাট হয়ে এখন খাল নেই বললেই চলে। নালায় পরিণত হয়েছে। পরিণত হয়েছে বর্জ্যরে ভাগাড়ে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!