কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে খাবার ও পানির জার বিতরণ | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে খাবার ও পানির জার বিতরণ

কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে খাবার ও পানির জার বিতরণ

আপন নিউজ অফিসঃ ঘূর্ণিঝড় রেমাল সম্প্রতি উপকূলীয় জেলা কলাপাড়ায় আঘাত হানে, ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছিলো। অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং অগণিত গাছ উপড়ে গেছে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ধ্বংসের কারণে অনেক শ্রমিক তাদের কর্মস্থলে যেতে পারছেন না।

সিডার ফান্ডের অর্থায়নে ও ওয়ার্ল্ড কনসার্নের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা প্রদান করেছে।

রোববার (২৮ জুলাই) বেলা ১১ টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মোট ১৬৫ টি পরিবারে খাবার প্যাকেজ এবং নিরাপদ পানিয় জলের সরবরাহ নিশ্চিত করতে ১৫ লিটারের জলের জার বিতরণ করেন। এছাড়া লতাচাপলী ও মহিপুর ইউনিয়নে ১৮০টি পরিবারকে এবং নীলগঞ্জ ইউনিয়নে ২৬৪টি পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হবে।

খাদ্য সহায়তা ও পানির পাত্র হস্তান্তর করেন ওয়ার্ল্ড কনসার্নের কান্ট্রি ডিরেক্টর গ্লোরিয়াস গ্রেগরি দাস।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রোগ্রাম ম্যানেজার অরূপ বিশ্বাস, সাপ্লাই চেইন অফিসার সবুজ গোলদার, প্রোগ্রাম অফিসার পায়েল দাস, বিধান বিশ্বাস, মাহমুদা, দনি মল্লিক ও পরিমল।

ঘূর্ণিঝড় রেমাল দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা এবং তাদের পুনরুদ্ধারে জন্য ওয়ার্ল্ড কনসার্নের ত্রাণ কার্যক্রম অতুলনীয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!