মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় দুই হাজার মানুষের পানি সংকট নিরসনের উদ্দ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিভা

কলাপাড়ায় দুই হাজার মানুষের পানি সংকট নিরসনের উদ্দ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিভা

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়া পৌর শহরের ২ নং ওয়ার্ডের অন্তত: দুই হাজার মানুষের অজু, গোসল সহ প্রতিদিনের গেরস্থালী কাজে ব্যবহারের জন্য পানি সংকট নিরসনের উদ্দ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিভা। স্থানীয়রা যখন প্রশাসনের কাছে বারবার ধরনা দিয়েও তাদের ব্যবহারের একমাত্র জলাধার খাস পুকুরটি থেকে কচুরিপানা, ময়লা আবর্জনা অপসারণ করতে পারেনি ঠিক তখন স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিভা’র ৬০ সদস্য স্বেচ্ছাশ্রমে পুকুরের কচুরিপানা, ময়লা আবর্জনা অপসারণের কাজ শুরু করে। গত ৩/৪ দিন ধরে তারা স্বেচ্ছায় জনস্বার্থে এ কাজ শুরু করে। সরকারি এ খাস পুকুরটির আয়তন ও গভীরতা বেশী হওয়ায় এটি সম্পূর্ণ আবর্জনা মুক্ত করতে আরও দুই চার দিন সময় লাগবে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিভা’র আহ্বায়ক সালমা কবির বলেন, ২০২১ সালে করোনা মহামারীর সময় মানবতার মহান ব্রত নিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করে। করোনা পরিস্থিতিতে করোনা আক্রান্তদের সহায়তা করে সংগঠনের সদস্যরা সন্তুষ্টি অর্জনের পর এর সদস্য সংখ্যা বেড়ে বর্তমানে ৬০ জনে দাঁড়িয়েছে। শ্রমিক, রাজনৈতিক দলের ছাত্র ও যুব সংগঠনের নেতারাও জনস্বার্থে সংগঠনের সদস্য হয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করছে। তিনি বলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলিফ মাহমুদ রুদ্র সহ ছাত্রলীগের বেশ কিছু নেতা কর্মী আমাদের সাথে স্বেচ্ছাশ্রমে কাজ করছে। আমরা আমাদের কাজের পরিধি আরও বিস্তৃত করবো।

কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিভা’র জনস্বার্থে এমন উদ্যোগকে আমি স্বাগত জানাই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!