সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ৬০০ পরিবার পেল খাদ্য সহায়তা

কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ৬০০ পরিবার পেল খাদ্য সহায়তা

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ৬০০ পরিবার পেল খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩০জুলাই) বেলা ১১টার দিকে পৌর শহরের খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালায় মিলনায়তনে CEDAR FUND এর অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা world Concern এই সহয়তা প্রদান করে। প্রত্যেকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম দুধ, ১ কেজি তেল, ২টি সাবান, ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার দেয়া হয়। একই সাথে তাদেরকে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে ১৫ লিটারের একটি করে জার বিতরণ করা হয়েছে ।

এ সময় উপজেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মো.হুমায়ুন কবির, উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা তাসলিমা আক্তার, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়া, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালায়ের প্রধান শিক্ষক আব্দুল রহিম, বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র উপজেলা প্রোগ্রাম অফিসার পায়েল দাস, ভারপ্রাপ্ত প্রোগ্রাম ম্যানেজার অরূপ বিশ্বাস, মনিটরিং আফিসার বিধান বিশ্বাসসহ ওয়ার্ল্ড কনসার্ন’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!