সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
মহিপুরে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছে বিএনপির নেতারা

মহিপুরে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছে বিএনপির নেতারা

হাফিজুর রহমান আকাশ, কুয়াকাটা থেকেঃ মহিপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তার লক্ষ্যে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন বিএনপির নেতারা। শনিবার (১০ আগস্ট) লতাচাপলি ইউনিয়নে বসবাসরত রাখাইন সম্প্রদায়ের বিভিন্ন মন্দির পরিদর্শন করে খোঁজ খবর নেন তারা।

এসময় উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপি সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ, লতাচাপলি ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, সাধারণ সম্পাদক সেলিম হাওলাদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

এসময় তারা লতাচাপলি ইউনিয়নে মংথয়পাড়া, নাইউরীপাড়া, কালাচাঁনপাড়া, আমখোলাপাড়া, মিশ্রীপাড়া সীমা বৌদ্ধমন্দির পরিদর্শন করেন।

রাখাইন ও হিন্দু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তায় সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন বক্তারা। এসময় তারা অসহায় রাখাইন পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

মহিপুর থানা বিএনপি সভাপতি আব্দুল জলিল হাওলাদার বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে কোনো সম্প্রদায়ের উপর কেউ হামলা করলে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!