কাউনিয়ায় আরিফা ফুড প্রোডাক্টের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে সাংবাদিক সন্মেলন | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
কাউনিয়ায় আরিফা ফুড প্রোডাক্টের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে  সাংবাদিক সন্মেলন

কাউনিয়ায় আরিফা ফুড প্রোডাক্টের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে  সাংবাদিক সন্মেলন

জে এইচ সোহাগ, কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়ায় আরিফা ফুড প্রোডাক্টের  ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে সোমবার ( ১২ আগষ্ট) দুপুরে সাব্দী দারুসছুন্নাহ আলিম মাদ্রাসা হল রুমে  সাংবাদিক সন্মেলন করেছে এলাকার বাসীর পক্ষে উপজেলা বিএনপির সদস্য সচিব  এ্যাডভোকেট  মোজাহারুল আলম বাবলু। তিনি লিখিত বক্তব্যে বলেন আরিফা ফুড প্রোডাক্টাসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান আওয়ামী লীগের ক্ষমতার দাফট দেখিয়ে সাব্দী এলাকার মানুষের জমি দখল,নিরীহ মানুষের নামে হয়রানিমূলক মামলা,হামলা সহ নানা ভাবে হয়রানি চালিয়ে আসছে। এছাড়াও তার আরিফা ফুড প্রোডাক্ট সরকারী ট্যাক্স ফাঁকি ও কোম্পানিতে ভেজাল শিশু খাদ্য উৎপাদন ও বাজারজাত করে সাধারণ ভোক্তাদের সাথে প্রতারণা করছে। তিনি ইতিমধ্যে ১০ টি পরিবারের অর্ধশতাধিক ব্যাক্তির নামে হয়রানি মূলক মামলা করে সর্বশান্ত করেছে। এছাড়াও কোম্পানির শ্রমিকদের ন্যায্য বেতন ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে। কেউ এ বিষয়ে প্রতিবাদ করলে তাকে চাকুরী হারানো সহ মানুষিক নির্যাতনের শিকার হতে হয়েছে।

তিনি ইতি পূর্বে সাব্দী আলিম মাদ্রাসা সহ  ৪ ব্যক্তির জমি দখল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাংবাদিক সন্মেলনে তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত দাবী করে শাস্তির দাবী জানান।

সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ন আহবায়ক জামিনুর রহমান,যুগ্ম আহবায়ক ও শহীদবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন,যুগ্ন আহবায়ক আতিকুল ইসলাম সোহাগ, জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা আব্দুস সালাম,সাব্দী আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ,  ইউপি সদস্য রোস্তম আলী সহ রাজনৈতিক নেতা কর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!