সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় নিখোঁজের ৩৬ ঘন্টা পরে বিধবা মহিলার মাটিচাপা দেওয়া মৃতদেহ উদ্ধার

কলাপাড়ায় নিখোঁজের ৩৬ ঘন্টা পরে বিধবা মহিলার মাটিচাপা দেওয়া মৃতদেহ উদ্ধার

আপন নিউজ অফিসঃ কলাপাড়ার দক্ষিণ বড় বালিয়াতলী গ্রামের আবাসন এলাকা থেকে মাটির নিচে চাপা দেওয়া বিধবা আয়েশা বেগমের (৬২) মৃতদেহ সোমবার দুপুরে উদ্ধার করা হয়েছে। কলাপাড়া থানা পুলিশ এ মৃতদেহ উদ্ধার করেছে। শনিবার রাত থেকে এ মহিলা নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পরে মাটিচাপা দেওয়া হয়েছে।

স্থানীয় মেম্বার রাসেল মিয়া জানান, নিহত আয়েশা বেগম কে শনিবার রাত নয়টার দিকে বাবলাতলা বাজারে তার মেয়ে জামাই শাহীনের বাসা থেকে আবাসনের বাসিন্দা ইউনুস ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিলেন। আজ সোমবার সকালে তাকে আবাসনের এক মহিলা মোবাইল করে জানায়। এরপর চৌকিদার নিয়ে নতুন মাটি ভরাটের স্থান দেখতে পান। পরে পুলিশকে খবর দিয়ে মাটি খুড়ে ওই মহিলার মৃতদেহ পাওয়া যায়। এরপর থেকে আবাসন বাসিন্দা ইউনুস পলাতক রয়েছে।

মেম্বার রাসেল মিয়া জানান, আয়েশা বেগম কে গলায় ফাঁস দিয়ে হত্যা করে লাশ মাটি চাপা দেয়া হয়েছে বলে তিনি ধারণা করছেন। তিনি আরও বলেন, নিহত আয়েশার সঙ্গে ইউনুসের টাকার লেনদেন ছিল বলে জানতে পেরেছেন।

কলাপাড়া থানার ওসি, আলী আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!