কুয়াকাটায় প্রকাশ্যে পি’টি’য়ে হ’ত্যা’কা’রীদের গ্রে’ফ’তা’র ও শাস্তির দাবিতে মা’নবব’ন্ধন | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
কুয়াকাটায় প্রকাশ্যে পি’টি’য়ে হ’ত্যা’কা’রীদের গ্রে’ফ’তা’র ও শাস্তির দাবিতে মা’নবব’ন্ধন

কুয়াকাটায় প্রকাশ্যে পি’টি’য়ে হ’ত্যা’কা’রীদের গ্রে’ফ’তা’র ও শাস্তির দাবিতে মা’নবব’ন্ধন

মো. সাইদুর রহমানঃ কুয়াকাটার চিহ্নিত সন্ত্রাসী রহমান গাজী, নাসির গাজী, মিরাজ গাজীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (২১ আগষ্ট) মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের ডংকুপাড়া বটতলা এলাকায় ভুক্তভোগী পাঁচ শতাধিক মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগীরা জানান, সন্ত্রাসী মিরাজ গাজী আওয়ামী সরকারের ক্ষমতার অপব্যবহার করে ২০১০ সালে রুবেল হাওলাদার নামে এক মটরসাইকেল চালককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে। শাহিন নামের আরেক মটরসাইকেল চালককে ছুড়িকাঘাত করে মটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে। সন্ত্রাসী মিরাজ গাজীর পিতা রহমান গাজী ও চাচা নাসির গাজী একই এলাকার রফেজ মুসুল্লি নামের বৃদ্ধাকে কুপিয়ে মৃত্যু ভেবে ফেলে দেয়। উন্নত চিকিৎসায় সে বেঁচে যায়। তাদের হামলায় মৃত্যু শয্যায় আছেন নুরজাহান নামের এক বৃদ্ধ মহিলা। এছাড়াও গাজী গ্রুপ নামে পরিচিত সন্ত্রাসীদের দ্বারা এলাকার বহু মানুষ হামলার শিকার হয়েছে। মিথ্যা মামলায় নিঃস্ব হয়েছেন বহু পরিবার। সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে এতদিন অতিষ্ঠ ছিল এলাকার সাধারণ মানুষ। তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে ফুসে উঠেছেন এলাকাবাসী।

মানববন্ধনে অংশগ্রহণকারী মো. জাহাঙ্গীর হাওলাদার বলেন, আমার ছেলেকে প্রকাশ্যে হত্যা করে এরা। আজও আমি কোন বিচার পাইনি। সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!