সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
ফেনীর বন্যাদূর্গত মানুষের পাশে কলাপাড়া বিএনপির ১৩ সদস্যের প্রতিনিধি দল

ফেনীর বন্যাদূর্গত মানুষের পাশে কলাপাড়া বিএনপির ১৩ সদস্যের প্রতিনিধি দল

মোয়াজ্জেম হোসেনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন’র নির্দেশনায় বন্যাদুর্গত এলাকার অসহায় মানুষের জন্য ত্রানসামগ্রী পৌঁছে দিলেন কলাপাড়া বিএনপি কর্মীরা। শুক্রবার এবং শনিবার ভয়াবহ বন্যাদুর্গত এলাকা ফেনী জেলার বিভিন্ন জায়গায় ঘুরে অসহায় এ সকল মানুষের কাছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দেন কলাপাড়া বিএনপির ১৩ সদস্যের একটি দল। এ সময় তারা ফেনী জেলার দক্ষিন চারিপাড়া নূরানী মাদ্রাসা ও জামে মসজিদ, কুব্বত আহমেদ হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়, মহিপাল ফ্লাইওভার, এসএসকে রোড, লালপোল ও তাবিয়া মাদ্রাসা এলাকার দুর্গত মানুষের খোঁজ খবর ও ত্রান সামগ্রী প্রদান করেন। এ সময় তারা অসহায় মানুষকে চিড়া, মুড়ি, মিঠা, বিস্কুটসহ শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।

কলাপাড়া পৌর যুবদলের আহবায়ক সদস্য মো.রিফাত হোসেন মুসা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন’র নির্দেশনায় রিজার্ভ ট্রাকে খাদ্যসামগ্রী নিয়ে ১৩ জন বিএনপি কর্মী বন্যাদুর্গতদের পাশে আসতে পেরে নিজেদের গর্বিত মনে করছি। এখানে না আসলে বোঝা যাবেন মানুষ কত ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে। যারা মানুষকে দান করতেন, তারাই আজ হাত পেতে খাদ্য সামগ্রী গ্রহণ করতে বাধ্য হচ্ছেন।

কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন জানান, একটি সৈরাচারি সরকারের পতনের মধ্যে দিয়ে নোবেল বিজয়ী ড.মো. ইউনুস’র নেতৃত্বে সরকার গঠনের পরপরই এই মারাত্মক বিপর্যয়ে দেশের ১১টি জেলার মানুষ চরম ক্ষতির সম্মুখীন। এই পরিস্থিতিতে আমিসহ আমার দলের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক ছাত্রদল, যুবদল এবং বিএনপির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। বিদ্যমান পরিস্থিতি সৃষ্টিতে ভারতের কঠোর সমালোচনা করেন তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!