কলাপাড়ায় লতাচাপলী ইউপি চেয়ারম্যানের উপর দূর্বৃত্তের হা’ম’লা | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় লতাচাপলী ইউপি চেয়ারম্যানের উপর দূর্বৃত্তের হা’ম’লা

কলাপাড়ায় লতাচাপলী ইউপি চেয়ারম্যানের উপর দূর্বৃত্তের হা’ম’লা

আপন নিউজ অফিসঃ কলাপাড়ার লতাচাপলী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আনছার উদ্দিন মোল্লার উপর দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে লতাচাপলী ইউনিয়ন পরিষদ কক্ষে এ ঘটনা ঘটে। এসময় চল্লিশ থেকে ৫০ জন দুর্বৃত্তের হামলায় লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লার একটি পা ভেঙে যায়। এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেল ও যুবদলের সাংগঠনিক সম্পাদক এমাদুল আহত হয়। পরে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, এবং আনসার উদ্দিন মোল্লাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে গুরুতর আহত আনসার উদ্দিন মোল্লা বলেন, আমি অফিসে বসা অবস্থায় ৪০/৫০ জন বিএনপির সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায়। পরে প্রশাসন এসে আমাকে উদ্ধার করে।

লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার বলেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেল শিকদার ইউনিয়ন পরিষদের সামনে থেকে আসার সময় আওয়ামী লীগের নেতৃত্বে তার উপর হামলা চালায় এসময় বিএনপির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। এ সময় ওখানে আনসার উদ্দিন নেশাগ্রস্থ অবস্থায় ছিল। তবে তার উপরে কেউ হামলা চালিয়েছে কিনা এ বিষয়ে আমি জানিনা।

এবিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, আনছার উদ্দিন মোল্লার উপরে লোকজন হামলা চালাচ্ছে এমন খবরে পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!