কলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রী মহিববুর ও তাঁর ভাইয়ের নামে চাঁ’দা’বা’জি’র মা’ম’লা দায়ের | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রী মহিববুর ও তাঁর ভাইয়ের নামে চাঁ’দা’বা’জি’র মা’ম’লা দায়ের

কলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রী মহিববুর ও তাঁর ভাইয়ের নামে চাঁ’দা’বা’জি’র মা’ম’লা দায়ের

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো: মহিব্বুর রহমান ও তাঁর ভাই মুশফিক মিয়া সহ ২৫ জনের নামে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগে এনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগষ্ট) উপজেলার ধূলাসার ইউনিয়নের পশ্চিম ধূলাসার গ্রামের মো. মাইনুদ্দিন দালাল বাদী হয়ে মহিপুর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় আরও অজ্ঞাত নামা ৫০/৬০আসামীর কথা উল্লেখ রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারী ২০২৪. বাদীর প্রতিষ্ঠিত স্কুল সহ জমি সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর নামে লিখে না দেয়ায় তাঁকে ৫০ লক্ষ টাকা চাঁদা দিতে বলে। দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর নির্দেশে অজ্ঞাতনামা আসামী সহ সকল আসামীরা বাদীর ৬ কামরা বিশিষ্ট ১০৫ ফিট লম্বা, ২১ ফিট প্রস্থ এবং ১০ ফিট উচ্চতার নির্মিত আধাপাকা টিন শেড বাড়ী ও চারদিকের বাউন্ডারী ওয়াল বেকু মেশিন, সাবল ও হাতুড়ী দিয়া ভেঙ্গে মুচড়ে গুড়িয়ে দিয়ে, ৫০ লক্ষ টাকার, ক্ষতিসাধন করে এবং লোহার গেট ভেঙ্গে, মূল্য ২৫ হাজার টাকার, ক্ষতিসাধন করে। এছাড়া একই জমিতে নির্মানাধীন ভবনের জন্য রাখা নির্মান উপকরন, যার মূল্য অনুমান ৮ লক্ষ ৬০ হাজার টাকা, আসামীরা চাঁদার দাবীতে লুটপাট করে নিয়ে যায়। আসামীদের বাঁধা দিলে তারা লোহার রড দিয়া বাদীকে বেধড়ক পিটিয়ে খুন জখমের ভীতি প্রদর্শন করে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার হুমকী দেয়। আসামীরা প্রভাবশালী হওয়ায় বাদী এতদিন আইনের আশ্রয় নিতে পারেননি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মহিপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন,’আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’

এর আগে সাবেক প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান সহ আওয়ামীলীগের ৫১ নেতা-কর্মীর নামে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে পেনাল কোড ও বিস্ফোরক আইনে অপর একটি মামলা কলাপাড়া থানায় দায়ের করা হয়েছে। উক্ত মামলায়ও অজ্ঞাতনামা শতাধিক আসামী রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!