সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় সাবেক ইউপি সদস্য কে রড দিয়ে পি’টি’য়ে জ’খ’ম করার অভিযোগ

কলাপাড়ায় সাবেক ইউপি সদস্য কে রড দিয়ে পি’টি’য়ে জ’খ’ম করার অভিযোগ

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ মহিউদ্দিন বাচ্চু মোল্লা কে রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার ধানখালী কলেজ বাজারে এ ঘটনা ঘটে।

আহত সাবেক ইউপি সদস্য মোঃ মহিউদ্দিন বাচ্চু মোল্লা বলেন, ঘটনা দিন সকালে ধানখালী কলেজ বাজারে জমির সার ঔষধ কেনার জন্য যাই, সেখানে দেবপুর ৯ নং ওয়ার্ডের মোঃ পলাশ মীর ও তার ছোট ভাই বাবুল মীর হঠাৎ করে পিছন থেকে রড দিয়ে আঘাত করতে থাকে। এতে তার হাতে পিঠে রানে কাটা জখম হয়। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ি এবং অনেক রক্ত ঝরে।

এ ব্যাপারে অভিযুক্ত মোঃ পলাশ মীর বলেন, এই ঘটনার ব্যাপারে আমি কিছু জানি না, এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহমেদ বলেন, এ ঘটনায় অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!