আগেকার প্রাথমিক শিক্ষা ও বর্তমান | আপন নিউজ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
আগেকার প্রাথমিক শিক্ষা ও বর্তমান

আগেকার প্রাথমিক শিক্ষা ও বর্তমান

মো‌: শাহ সুজা উদ্দিনঃ স্বাধীনতার ৫৩ বছর পরেও প্রাথমিক শিক্ষাকে মানসম্মত অবস্থায় পৌঁছাতে আমরা এখনও চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছি। আগেকার দিনের সেই আন্তরিক শিক্ষক খুঁজে পাওয়া দুষ্কর হয়ে গেছে। পূর্বেকার গোলপাতার ছাউনি দিয়ে ঘেরা সেই পাঠশালায় যেভাবে পরম স্নেহ ও মমতায় পাঠদান হতো, আজকাল সুউচ্চ প্রাসাদ অট্টালিকায় সুসজ্জিত শ্রেণিকক্ষে কজন‌ই বা পিতৃস্নেহে বা মাতৃস্নেহে পাঠদান করান? আগেকার দিনের অভিভাবক ভর্তির সময় সন্তানকে বিদ্যালয়ে শিক্ষকের হাতে দিয়ে বলতো “আমরা বানাই ভুত শিক্ষকরা বানায় পুত।”এখন সেই শ্রদ্ধাবোধ অভিভাবকদের মধ্যে দেখছি না।এটার জন্য হয়তো শিক্ষকরাই দায়ী।আর এখন অভিভাবক তার সন্তানকে শাসন করার দায়ে শিক্ষককে কাঠগড়ায় দাঁড় করাতেও বিবেক বাঁধা দেয়না।আশির দশকের সেই পাঠশালার মধু মাখা শাসন এখন উঠে গেছে। সুউচ্চ প্রাসাদ, মাল্টিমিডিয়া ক্লাসরুম, ল্যাপটপ, প্রজেক্টের অথচ নেই শুধু শিক্ষকদের এবং অভিভাবকদের আন্তরিকতা আর আত্মত্যাগ। স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ,কার,ফলা দিয়ে যুক্ত ছিলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় সঙ্গে ছিলো আদর্শ লিপি। বাস্তবতার নিরিখে আজ আমাদের শিশু শিক্ষায় স্নেহ পূর্ণ শাসন ও আদর্শ শিক্ষার্থী গড়ার কারিগর হিসেবে শিক্ষক হিসেবে আমাদের করনীয় সম্পর্কে নতুন করে ভাবতে হবে।

লেখক: প্রধান শিক্ষক, রহমতপুর কাজী গোলাম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলাপাড়া পটুয়াখালী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!