গলাচিপায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সাবেক এমপি শহীদ শাহজাহান খানের স্মরণ সভা | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট
গলাচিপায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সাবেক এমপি শহীদ শাহজাহান খানের স্মরণ সভা

গলাচিপায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সাবেক এমপি শহীদ শাহজাহান খানের স্মরণ সভা

সঞ্জিব দাস, গলাচিপাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ৩ বারের প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্রের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের বিএনপির অন্যতম সংগঠন জেলা বি,এন,পির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাহজাহান খান এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার (৩০ নভেম্বর) একাংশের আয়োজনে গলাচিপা হাইস্কুল খেলার মাঠে বিকাল ৪ টায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব মিয়ার সভাপতিত্বে বিশাল দোয়া ও স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সিনিয়র সভাপতি মিসেস আনোয়ারা শাহজাহান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রয়াত শহীদ আলহাজ্ব শাহজাহান খানের জ্যেষ্ঠ পুত্র জননেতা আলহাজ্ব শিপলু খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, গলাচিপা পৌর বি,এন,পির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নেছার রাড়ী। সাবেক যগ্ম-সম্পাদক মোঃ আঃ সোবাহান মিয়া, মহিলা দলের জেলা সদস্য রেনু আক্তার, সাবেক পৌর কাউন্সিলর মোঃ সোহাগ মিয়া, পৌর কাউন্সিলর মোঃ সাহেব আলী মাতুব্বর, যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাহাবুদ্দিন সিকদার, বিএনপি নেতা মোঃ চান মিয়া মুসুল্লী প্রমুখ।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে দোয়া মোনাজাত ও আলহাজ্ব মোঃ শহীদ শাহজাহান খানের স্মরণ সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সমর্থক সহ মহিলা দলের শত শত নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

উল্লেখ্য ২৮ নভেম্বর/২০২২ সালে মরহুম শহীদ শাহজাহান খান বরিশাল দলের জনসমাবেশে যোগদানের পথে পটুয়াখালী লেবুখালী এলাকায় আ’লীগের সন্ত্রাসীরা মটরসাইকেলে চলার পথে রাস্তা বেরিকেট দিয়ে নৃশংসভাবে হামলা করে গুরুতর জখম করে রাস্তায় ফেলে যায়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার স্ত্রী ও পুত্র পিতার বিচারের জন্য সরকারের কাছে জোর দাবী জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!