গলাচিপায় বজ্রপাতে তিনটি গরু’র মৃ-ত্যু | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
গলাচিপায় বজ্রপাতে তিনটি গরু’র মৃ-ত্যু

গলাচিপায় বজ্রপাতে তিনটি গরু’র মৃ-ত্যু

সঞ্জিব দাস,গলাচিপাঃ গলাচিপায় বজ্রপাতে এক দরিদ্র কৃষকের তিনটি গরু মারা গেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর)আনুমানিক ভোর ৫ টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নলুয়াবাগীর বাদুরা গ্রামের কৃষক মজিবার খানের তিনটি গরু মারা যায়।

এ বিষয়ে দরিদ্র কৃষক মজিবার খান বলেন, গরুগুলো আমার নিজ গোয়াল ঘরে বাঁধা ছিল।আনুমানিক ভোর ৫ টার দিকে বজ্রপাতের কারণে গরুগুলো মারা গেছে। তিনি আরও বলেন, এতে আমার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ দিকে গোলখালী ইউপি চেয়ারম্যান মো.নাসির উদ্দিন জানান, খোঁজ নিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানিয়েছি। দেখি পরবর্তীতে উনার জন্য কিছু করা যায় কিনা।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.সজল দাস বলেন, আমি আপনার মাধ্যমে খবরটি জানলাম। আমার অফিস থেকে লোক পাঠিয়ে খবর নিচ্ছি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!