কলাপাড়ায় হাত-পা, মুখ বেঁ’ধে নগদ টাকা, স্বর্ণালংকার লু-ট | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় হাত-পা, মুখ বেঁ’ধে নগদ টাকা, স্বর্ণালংকার লু-ট

কলাপাড়ায় হাত-পা, মুখ বেঁ’ধে নগদ টাকা, স্বর্ণালংকার লু-ট

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় সংঘবদ্ধ দুর্বৃত্তরা হাত-পা, মুখ বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ৩ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের আলাউদ্দিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় একটি মোটরসাইকেল লুট করে নেয় দুর্বৃত্তরা।

ভূক্তভোগি বাড়ির মালিক আলাউদ্দীন মিয়া বলেন, ‘আনুমানিক রাত ৩ টার দিকে ১৩ সদস্যদের একটি ডাকাত দল বাড়ির অভ্যন্তরে প্রবেশ করে। এরপরে জানালার ফাঁকা দিয়ে দরজার হ্যাজবোল্ট খুলে ডাকাত দলের ৬/৭ জন সদস্য ঘরে ঢুকে হামলা চালায়। প্রথমে আমার ব্যবসায়ী ছেলে মো. মামুন মিয়ার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর আমি ও আমার স্ত্রী আমেনা বেগম এর হাত-পা বেঁধে আটকে রাখে। পরে বাড়ির আসবাবপত্র ও বিছানা ওলট পালট করে ঘরে থাকা নগদ ১ লক্ষ ৯৭ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান কাগজপত্র লুটে নেয়। ‘

তিনি আরও বলেন, ‘ডাকাত দল প্রায় ২ ঘন্টা ব্যাপী ঘরের মধ্যে এসব তান্ডব চালায়। এসময় ডাকাত দলের বাকি সদস্যরা বাড়ির বাহিরে পাহারারত অবস্থায় ছিল।’

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ বলেন, দুর্বৃত্তদের এক সদস্যকে লুট করে নেয়া মোটরসাইকেল সহ আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!