পিতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
পিতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান

পিতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান

বিশেষ প্রতিবেদকঃ পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমানকে সোমবার (২৩ সেপ্টেম্বর) আছর নামাজ বাদ তার গ্রামের বাড়িতে ৩য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

এর আগে সোমবার(২৩ সেপ্টেম্বর) বাদ জোহর কলাপাড়া পৌরশহরের কেন্দ্রিয় জামে মসজিদ মাঠে তার ২য় নামাজে জানাজা এবং রবিবার এশার নামাজ বাদ ঢাকার ডিওএইচএস মসজিদ প্রাঙ্গণে তার ১ম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। দল মত নির্বিশেষে হাজার হাজার মানুষ তার নামাজে জানাজায় অংশ নেয়।

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২ টায় তিনি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছেলো ৭৬ বছর।

১১৪, পটুয়াখালী-৪ আসন থেকে তিনি ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৩ সাল থেকে তিনি কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!