কলাপাড়ায় ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবার পাচ্ছে গৃহসংস্কারের অর্থসহ বিভিন্ন উপকরণ | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
কলাপাড়ায় ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবার পাচ্ছে গৃহসংস্কারের অর্থসহ বিভিন্ন উপকরণ

কলাপাড়ায় ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবার পাচ্ছে গৃহসংস্কারের অর্থসহ বিভিন্ন উপকরণ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৩২০ দরিদ্র পরিবারকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে জীবিকায়নের জন্য ছয় হাজার টাকা, ঘরবাড়ি সংস্কারের জন্য ৩৬ হাজার টাকা, সাত আইটেমের হাইজিন কিট্স, সোলার সিস্টেম রিচার্জবল লাইট ও রাজমিস্ত্রি কিংবা কাঠমিস্ত্রির খরচও দেওয়া হচ্ছে। এ ছাড়া প্রত্যেক পরিবারকে একটি করে ২০ লিটার সাইজের প্লাস্টিক বালতি, সাবান ডিটারজেন্ট পাউডার, স্যানিটারি ন্যাপকিন, প্লাস্টিক মগ, ওরস্যালাইন ও জেরিকেন দেওয়া হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে এ সহায়তা দিচ্ছেন। রেমালে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ‘জরুরি মানবিক সাড়াদান’ প্রকল্প পরিচিতি ও অবহিতকরন সভায় এসব জানানো হয়েছে। কলাপাড়ায় লতাচাপলী ও মহিপুর ইউনিয়নে রেমালে ক্ষতিগ্রস্তদের তালিকা চুড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন কারিতাস বরিশালের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল ইসলাম।

বক্তব্য রাখেন সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, গবেষক স্মাগরিকা স্মৃতি, কলাপাড়া প্রেসক্লাবের আহবায়ক হুমায়ুন কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মসিউর রহমান, মি.সম্রাট সেরাও প্রমুখ। পাওয়ার পয়েন্টে বিষয়ভিত্তিক উপস্থাপন করেন শাহরিয়ার হাসান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!