সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় প্রতিপক্ষের হা’ম’লায় ৪ জন গুরু-তর জ-খ’ম

কলাপাড়ায় প্রতিপক্ষের হা’ম’লায় ৪ জন গুরু-তর জ-খ’ম

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় বরফ আনতে গিয়ে প্রতি পক্ষের হামলায় চার জন গুরুত্বর জখম হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার ধুলাসার ইউনিয়নের আশাখালী বাজারে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে। এ সময় মোশারফ ভুইয়া,ফারুক ভুইয়া, হাসান ভুইয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী বাহিনীর হামলায় মো.নাজমুল বিশ্বাস, মো.বেল্লাল বিশ্বাস, সোহান বিশ্বাস ও রাকিব হাওলাদার আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

আহতের ভাই ফারুক বিশ্বাস জানান, তার মাছ ধরা ট্রলারে আহতরা কাজ করে। সাগর থেকে মাছ ধরে ঘাটে এসে বরফের জন্য আশাখালী বাজারের মাটির পরশ আইস প্লান্টে যায় তার লোকজন। সেখানে বরফের সিরিয়াল নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে মোশারফ ভুইয়া, ফারুক ভুইয়া, হাসান ভুইয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে গুরুত্বর জখম করে। এতে মো.নাজমুল বিশ্বাস, মো.বেল্লাল বিশ্বাস, সোহান বিশ্বাস ও রাকিব হাওলাদার আহত হয়। তারা বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযুক্ত মোশারফ ভুইয়া বলেন, আমার ভাই ফারুক ভুইয়া বরফ আনতে গেলে তাকে আগে মারধর করা হয়েছে। পরবর্তীতে খবর পেয়ে দুই গ্রুপে মারামারি হয়েছে। আমি পরে গিয়ে ঘটনাটি শুনেছি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার ইসলাম জানান, ঘটনা স্থানে পুলিশ গিয়েছিল। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!