সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় স্বামী দ্বারা স্ত্রী কে নির্যা’ত’নের অভিযোগ; হাসপাতালে কাতরাচ্ছে স্ত্রী

কলাপাড়ায় স্বামী দ্বারা স্ত্রী কে নির্যা’ত’নের অভিযোগ; হাসপাতালে কাতরাচ্ছে স্ত্রী

মো.নাহিদুল হকঃ কলাপাড়ায় স্বামী মোঃ আল আমিন হাওলাদার দ্বারা স্ত্রী জুঁই (২২) কে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে জুই’র মা লিপি বেগম স্থানীয়দের সহযোগিতায় তার মেয়েকে ওই এলাকার ভাড়াটিয়া বাসা থেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। জুই কলাপাড়া পৌরসভার রহমতপুর এলাকার আবু সালেহ তালুকদারের মেয়ে। আল আমিন হাওলাদার মহিপুর বাজারের গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে। ভুক্তভোগী জুই বলেন, তার সাথে বড় ধরনের প্রতারনা করেন স্বামী আল আমিন

হাওলাদার। বিয়ের পূর্বে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তখন জুইকে নিয়ে কুয়াকাটা ভ্রমনে গিয়ে তাকে রেখে পালিয়ে যায় আল আমিন। এ বিষয় নিয়ে

একটি ধ্বর্ষন মামলা দায়ের করা হলে দেড় বছর পরে আদালতের মাধ্যমে তাদের বিবাহ হয়। আড়াই বছর সংসার করার পরে মামলা উঠিয়ে ফেলে জুই। এর পরেই শুরু হয় তার সাথে অমানুষিক নির্যাতন। মারধর সহ সকল প্রকার অত্যাচার করা হয় তার সাথে। পরে বারবার তার সাথে করা হয় প্রতারনা। পরবর্তীতে কুয়াকাটা পাঞ্জুপাড়া এলাকায় শাহজাহান হাজীর বাসায় ভাড়া থাকেন তারা। সেখানে গত মঙ্গলবার রাতে আল আমিন হাওলাদার এবং তার মামা ও খালাতো ভাই মিলে তার উপর নির্যাতন শুরু করে। খবর পেয়ে তার মা লিপি বেগম গেলে তাদের কে গভীর রাতে ঘর থেকে বের করে দেওয়া হয়। স্থানীয়দের সহযোগিতায় তার মেয়েকে নিয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। তিনি এর সুষ্ঠ বিচারের দাবি জানান।

অভিযুক্ত মোঃ আল আমিন হাওলাদার’র মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করারাচেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, এ বিষয় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!