বাউফলে এক কন্যা শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় ফাঁসি ও গ্রেফতার দাবিতে মানববন্ধন | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
বাউফলে এক কন্যা শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় ফাঁসি ও গ্রেফতার দাবিতে মানববন্ধন

বাউফলে এক কন্যা শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় ফাঁসি ও গ্রেফতার দাবিতে মানববন্ধন

উত্তম কুমার, বাউফলঃ বাউফলে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এগারো বছরের এক কন্যা শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত উপজেলার মদনপুরা ইউনিয়ন মৎসজীবী দলের (সদ্য অব্যাহতিপ্রাপ্ত) সভাপতি। নেতার সর্বোচ্চ শাস্তি ফাঁসি ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে বাউফল প্রেসক্লাবের সামনে উপজেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থী, এলাকাবাসীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

গত শুক্রবার (১১অক্টোবর) উপজেলার মদনপুরা ইউনিয়ন মৎসজীবী দলের (সদ্য অব্যাহতিপ্রাপ্ত) সভাপতি। আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বাউফল থানায় মামলা করা হয়। পরে ১৪’ অক্টোবর তাকে মদনপুরা ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়। এছাড়াও ইউনিয়নের মৃধার বাজার এলাকায় তিনি একটি মুদি দোকান পরিচালনা করেন। যৌন নির্যাতনের ঘটনার মামলার দীর্ঘ সাত দিনে পেরোলেও অভিযুক্ত আনোয়ারকে গ্রেফতার করতে পারেনি বাউফল থানা পুলিশ।

এঘটনার প্রায় ৬ মাস আগে আইসক্রিম খাওয়ায় চুরির অপবাদ দিয়ে তিন শিশুকে শিকলে বেধে নির্যাতন করে এই আনোয়ার হাওলাদার। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের হলে তখনও তিনি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন।

প্রসঙ্গত, বাবার অসুস্থতা জনিত কারণে প্রায়ই নিত্য প্রয়োজনীয় বাজারের জন্য আনোয়ারের দোকানে যেতেন নির্যাতনের স্বীকার শিশু। সুযোগ পেলেই অভিযুক্ত আনোয়ার তাকে যৌন নির্যাতন করতেন। বিষয়টি পরিবারকে না জানাতে শিশুকে বিভিন্ন ভয়ভীতিও দেখাতেন আনোয়ার। পরে শিশু শারিরীক ও মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়৷ তখন ভুক্তভোগী শিশুর যৌন নির্যাতনের বিষয়টি প্রকাশ্যে আসে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!