কলাপাড়ায় বিয়ে বাড়িতে সং’ঘ-র্ষে আ’হ’ত-৮ আ’ট’ক-১ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় বিয়ে বাড়িতে সং’ঘ-র্ষে আ’হ’ত-৮ আ’ট’ক-১

কলাপাড়ায় বিয়ে বাড়িতে সং’ঘ-র্ষে আ’হ’ত-৮ আ’ট’ক-১

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় বিয়ে বাড়িতে সংঘর্ষের ঘটনায় আটজন আহত হয়েছে। আহতরা হলেন, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি খলিল খলিফা (৬০) ও তার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ বেলাল খলিফা (৩২), পৌর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য রাকিব (২৪), সহ-সভাপতি হেলাল খলিফা (২৫), কলেজ শিক্ষার্থী ইমুন খলিফা (১৮), মোঃ নয়ন হাওলাদার (২৬), মোঃ নজরুল হোসেন খান (৩৮), ছগির (২৮)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১১ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের বঙ্গবন্ধু কলোনীতে এ ঘটনাটি ঘটেছে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত বেল্লাল খলিফা জানান, বিয়ে বাড়িতে মদ খেয়ে পাগলামি করছে, এ নিয়ে প্রতিবাদ করতে গেলে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তাৎক্ষনিক বিষয়টির সমাধান হয়ে যায়। বেল্লাল খলিফা আরো বলেন, পরবর্তীতে লিটন হাওলাদার বিষয়টির স্থায়ী সামাধানের কথা বলে বেল্লাল ও তাদের লোকজনদের ডেকে আনে। এসময় লিটন হাওলাদার ও আজিজ ফরাজীর বাহিনী পূর্বপরিকল্পিতভাবে চোখে মুখে মরিচের গুড়া ছিটিয়ে দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুত্বর আহত ও রক্তাক্ত হয়।

এ ব্যাপারে অভিযুক্ত আজিজ ফরাজী বলেন, এর সাথে আমরা জড়িত নয়, আমাদের প্রতিপক্ষরা রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করছে।

এ বিষয় কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, সংশ্লিষ্ট বিষয়ে ঘটনাস্থল থেকে সুমন নামে একজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!