কলাপাড়ায় ভেঙে যাওয়া সাকো দ্রুত নির্মাণে দাবি দুই গ্রামের মানুষের | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় ভেঙে যাওয়া সাকো দ্রুত নির্মাণে দাবি দুই গ্রামের মানুষের

কলাপাড়ায় ভেঙে যাওয়া সাকো দ্রুত নির্মাণে দাবি দুই গ্রামের মানুষের

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া ও ডালবুগঞ্জ ইউনিয়নের রসুল পুর দুই গ্রামের মানুষের যোগাযোগ রক্ষায় সাঁকো ভেঙ্গে যাওয়ায় এলাকাবাসীর সহায়তায় পুন: নির্মান কাজ চলছে। দ্রুত নির্মাণে দাবি দুই গ্রামের মানুষের। দুই ইউনিয়নের দুই গ্রামের মানুষের সাথে যোগাযোগ রক্ষায় দীর্ঘ আড়াই যুগ ধরে একটি সাকো ছিল। পারাপার হতো শতশত মানুষ। ইঞ্জিন চালিত নৌকা ট্রলার ওই সাকো অতিক্রম কালে ভেঙ্গে যায় সাকোটি। দুর্ভোগে পড়ে দুই গ্রামের মানুষ।

মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল জনগনের দু্র্ভোগ লাঘবে সাকোটি পুন: মেরামতের জন্য এলাকাবাসীর সহায়তায় চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে এ সাকোটি নির্মান প্রক্রিয়া অব্যাহত রয়েছে এমন কথা নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন দুলাল। তবে জ্বরাজীর্ন পুরানো সাকোটির লোহা লক্কর রাতের আধারে চুরি করে নিয়ে যায়।

০৮ নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুন্নবী লিটন মাতুব্বর বলেন, দুই ইউনিয়নের সাথে এ খালের ওপর সাকোটি ৩০ বছর আগের নির্মিত। জ্বরাজীর্ন সাকোটি ভেঙে ফেলে ট্রলার। ক্ষতিপুরন বাবদ ৬ হাজার টাকা আদায় করেছিল এলাকাবাসী। সংস্লিস্ট উপজেলা প্রশাসনে এ সাকোর প্রয়োজনীয়তা উপলব্ধি করে স্কিম দিয়েছেন চেয়ারম্যান। এ খালে সাকোটি নির্মান জরুরী হয়ে পড়েছে। মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া স্লূইজ গেইট জামে মসজিদ পেশ ইমাম শামসুল আলম বলেন, এ সাকোটি জরুরী ভাবে নির্মান করা দরকার বৃহত্তর জনস্বার্থ বিবেচনায়। একই এলাকার হাজী ইউসুফ মুন্সি বলেন, দুই ইউনিয়নের দুই গ্রাম রসুলপুর ও চরপাড়ার মানুষের দুর্ভোগ লাঘবে এ সাকোটি নির্মান হলে এলাকাবাসী উপকৃত হতো। মানুষের সাথে যোগাযোগ রক্ষার সেতুবন্ধন মজবুত হতো।এলাকাবাসী এ সাকো নির্মানে ঐক্যবদ্ধ ভাবে সকল ধরনের প্রচেস্টা অব্যাহত রয়েছে।

রাসেল গাজী, বেল্লাল গাজী ,রুহুল আমিন গাজী বলেন, এ সাকোটি ট্রলার ভেঙ্গে দিলে মানুষের যোগযোগ ব্যবস্থায় দুর্ভোগ তৈরী হয়েছে।

ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন দুলাল নিজ্বস্ব অর্থায়নে এলাকাবাসীর সহায়তায় ভেঙ্গে যাওয়া সাকোটি নির্মানের চেষ্টা চলছে। জ্বরাজীর্ন পুরানো সাকোটির লোহা লক্কর কে বা কারা রাতের আধারে চুরি করে নিয়ে যায়। কৃষক চাষী আমজনতার সুবিধার্থে এ সাকোটি নির্মান হলে জনদুর্ভোগ কমবে।

এব্যাপারে মেজবা উদ্দিন খান দুলাল বলেন, সাঁকোটি ছিল অনেক আগের, প্রায় ২০/৩৯ বছরের আগে স্লুইসের পাশ দিয়ে, মাস তিন আগে সাঁকোটি একটি ট্রলার এসে ভেঙ্গে দিয়েছে, ভেঙ্গে যাওয়ার পর স্থানীয় লোকজন আমার কাছে এসেছিল, আমি জনস্বার্থে নিজস্ব অর্থায়নে সাঁকোটি নির্মাণের চেষ্টা করছি।

তিনি আরো বলেন, সাঁকোটি কিছু জ্বরাজীর্ন পুরানো সাকোটির লোহা লক্কর কে বা কারা রাতের আধারে চুরি করে নিয়ে গেছে জানতে পেরেছি, এ ব্যাপারে আমি তদন্ত করছি যাতে মালগুলো উদ্ধার করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!