কলাপাড়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরন | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরন

কলাপাড়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলাপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরন করেছে। রবিবার (২৭ অক্টোবর) সকালে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে যথাযথ মর্যাদার সাথে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কলাপাড়া বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপজেলা যুবদল আহবায়ক হারুন অর রশিদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরনে প্রধান অতিথি ছিলেন,সাবেক নন্দিত সফল পৌর মেয়র, কর্মীবান্ধব সৎ সাহসী নির্মোহ উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক অ্যাড.হাফিজুর রহমান চুন্নু তালুকদার, দপ্তর সম্পাদক সাইদুর রহমান, পৌর,বিএনপি সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার। জাতীয়তাবাদী যুবদল কলাপাড়া উপজেলা যুগ্ম আহবায়ক জুয়েল শিকদার, কবির মৃধা, স্বজল বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, টিয়াখালী ইউনিয়ন যুবদল সাধারন সম্পাদক গাজী মো.নিয়াজ মোর্শেদ প্রমুখ।

কলাপাড়ার ফারিয়া সভাপতি জাহিদ তালুকদার, সাধারন সম্পাদক মো.রবিউল ইসলাম, প্রচার সম্পাদক হুমায়ুন কবির এ সময় ঔষধ বিতরন করেন। কলাপাড়ার ঔষধ ব্যবসায়ী রুমান ড্রাগ হাউস প্রায় ১৫ হাজার টাকার ঔষধ ও ফারিয়া লক্ষাধিক টাকার ঔষধ দিয়ে সহায়তার হাত বারিয়ে দেবার জন্য উপজেলা যুবদল নেতৃবৃন্দ অভিনন্দন জানান।

কলাপাড়া উপজেলা বিএনপি সণাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন,কেন্দ্রীয় বিএনপি প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের নির্দেশে মানবিক সহায়তায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জনগনের জন্য বিনা মুল্যে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরনে নজির বিহীন দৃস্টান্ত স্হাপন করেছে যুবদল নেতৃবৃন্দ। তিনি বিএনপির নেতাকর্মীদের জনগণ সম্পৃক্ত কর্মকান্ডে অংশ নিয়ে জনগনের পাশে থাকার আহবান জানান।

যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে চিকিৎসা সহায়তা দিয়েছেন, ডাঃ সাইক হোসেন, ডাঃ রিফাত সিকদার, ডাঃ এসবি সোমা ও ফারিয়া কলাপাড়া উপজেলা শাখা।

বিএনপি যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে অসহায় মানুষদের বিনামুল্যে চিকিৎসা সহায়তা ও ওষধ বিতরনে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় প্রশংসায় ভাসছেন কলাপাড়া উপজেলা,পৌর জাতীয়তাবাদী যুবদল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!