কলাপাড়ায় জাল পাতা কে কেন্দ্র করে জেলে কে মা’রধ’র | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় জাল পাতা কে কেন্দ্র করে জেলে কে মা’রধ’র

কলাপাড়ায় জাল পাতা কে কেন্দ্র করে জেলে কে মা’রধ’র

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় খালে জাল পাতা কে কেন্দ্র করে মোঃ পারভেজ বয়াতি (২৮) নামে এক জেলে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। সে মিঠাগঞ্জ ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক এবং আলীগঞ্জ গ্রামের মোঃ সোবাহান বয়াতি’র ছেলে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় আলীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে ভর্তি আহত জেলে মোঃ পারভেজ বয়াতি জানান, গ্রামের ছোট একটি খালে জাল ফেলে দিনশেষে যে মাছ পাওয়া যায় তা বাজারে বিক্রি করেই চলে সংসার। এভাবেই জীবনের ধরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন তিনি।

তিনি আরো জানান, ওই খালে মাছ ধরার জন্য জাল ফেলি, প্রতিদিনের মত ঘটনার দিন শেষ বিকেলে জাল উঠাতে গিয়ে দেখি জাল ছিঁড়ে নদীর পাশে উঠানো আছে, আর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জলিল মৃধার জাল পাতা আছে, এ সময় জিজ্ঞেস করলে জলিল মৃধা বলে এখানে জাল পাতা যাবে না এখানে আমাদের জায়গা আমরা জাল ফেলবো। তর্কে একপর্যায়ে জলিল মৃধা ও তার ছেলে নাসির মৃধা সহ ৫/৬ জন আমাকে এলোপাথাড়ি মারধর করে, এ সময় আমার মাথায় আঘাত করে। এতে মাথা ফেটে যায়। এর বিচার চাই আমি।

এ ব্যাপারে উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম বলেন, একজন সাধারন জেলে কে মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি, এবং এর সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানাই।

উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জাকির হোসেন ফকির বলেন, ঘটনার শুনে খোঁজখবর সহ চিকিৎসার ব্যবস্থা করেছি, দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানাই। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!