কলাপাড়ায় স্লুইস খালের নিয়ন্ত্রণ কৃষকের কাছে হস্তান্তরের দাবিতে মা’নবব’ন্ধ’ন সমাবেশ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় স্লুইস খালের নিয়ন্ত্রণ কৃষকের কাছে হস্তান্তরের দাবিতে মা’নবব’ন্ধ’ন সমাবেশ

কলাপাড়ায় স্লুইস খালের নিয়ন্ত্রণ কৃষকের কাছে হস্তান্তরের দাবিতে মা’নবব’ন্ধ’ন সমাবেশ

আপন নিউজ অফিসঃ স্লুইস খালের নিয়ন্ত্রণ প্রকৃত কৃষকের কাছে হস্তান্তরের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন সমাবেশ হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বানাতিবাজার ব্রিজ সংলগ্ন বালিয়াতলীতে এই মানববন্ধন সমাবেশে কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। পরিবেশবাদি সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন ওয়াটার কিপার্স বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার গবেষক ইকবাল ফারুক, ওয়াটার কিপার্স কলাপাড়ার সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু, সাংবাদিক নুরুল কবির ঝুনু, সংগঠক কামাল হাসান রনি, আমরা কলাপাড়াবাসীর সভাপতি নজরুল ইসলাম, কৃষক জাকির হাওলাদার, মতলেব মৃধা, আব্দুল হাওলাদার প্রমুখ।

বক্তারা বালিয়াতলী ইউনিয়নসহ কলাপাড়া উপজেলার সকল স্লুইস খালের নিয়ন্ত্রণ প্রকৃত কৃষকের কাছে ন্যাস্ত করার দাবি জানান। পাশাপাশি সরকারিভাবে আগের মতো প্রত্যেক স্লুইস নিয়ন্ত্রণের জন্য স্লুইস খালাসি নিয়োগ করার দাবি জানান। কৃষি উৎপাদনের স্বার্থে তারা এসব দাবি তুলে ধরেন। কোন স্লুইস খালকে মাছ চাষের নামে বদ্ধ জলাশয় দেখিয়ে লিজ দেওয়ার সকল প্রক্রিয়া বন্ধের দাবি জানানো হয়। প্রভাবশালীরা স্লুইস খালের নিয়ন্ত্রণ করায় কৃষিকাজে ভয়াবহ সমস্যা দেখা দিয়েছে। কখনও স্লুইস গেট আটকে জলাবদ্ধতার সৃষ্টি করে। কখনও গেট খুলে লোনা পানি ঢুকিয়ে দেয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!