মহিপুর থানার ওসিকে শোকজ সহ স্ব-শরীরে আদালতে তলব | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
মহিপুর থানার ওসিকে শোকজ সহ স্ব-শরীরে আদালতে তলব

মহিপুর থানার ওসিকে শোকজ সহ স্ব-শরীরে আদালতে তলব

বিশেষ প্রতিবেদকঃ

কলাপাড়ার মহিপুর থানার ওসিকে শোকজ সহ স্ব-শরীরে আদালতে তলবের আদেশ দিয়েছেন আদালত। বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত বুধবার (১৮মার্চ) এ আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার মহিপুর ইউনিয়নের বয়োবৃদ্ধ হাজী আবদুস ছালাম উদ্দীন মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কালিম মোহাম্মদ ও তাঁর সহযোগী জসিম মৃধার বিরুদ্ধে দু’লক্ষ টাকা চাঁদা দাবী ও খুন জখমের হুমকীর অভিযোগে ২৭ আগষ্ট ২০১৯ বিজ্ঞ আদালতে নালিশী মামলা আনয়ন করেন। আদালত ওসি, মহিপুরকে মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর নির্ধারিত তারিখে প্রতিবেদন দাখিল না করায় আদালত ১৪জানুয়ারী পুন:রায় ১৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু এরপরও ওসি মহিপুর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল না করায় বুধবার বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত মহিপুর থানার ওসিকে শোকজ সহ স্ব-শরীরে আদালতে তলবের আদেশ জারী করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো: ফেরদৌস মিয়া আদালতের আদেশের সত্যতা স্বীকার করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!