শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
রাঙ্গাবালীতে ওএমএসের চালে অনিয়ম, যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা আ-টক

রাঙ্গাবালীতে ওএমএসের চালে অনিয়ম, যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা আ-টক

সঞ্জিব দাস, গলাচিপাঃ রাঙ্গাবালীতে ওএমএসের (খোলা বাজারে চাল বিক্রি) চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে মুরাদ উদ্দিন (বিপ্লব তালুকদার) নামের এক যুবদল নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় কালোবাজারে বিক্রির জন্য মজুদ করা পাঁচশত কেজি (১০ বস্তুা) চাল উদ্ধার করা হয়। বুধবার (১২ মার্চ) দুপুরে রাঙ্গাবালী উপজেলার নেতা বাজারে নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন নৌবাহিনীর রাঙ্গাবালী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মো. মোহসীন কবির মৃধা।

আটককৃত বিপ্লব তালুকদার রাঙ্গাবালী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক রাঙ্গাবালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

যৌথ বাহিনীর তথ্যমতে, খাদ্য মন্ত্রণালয়ের অধীনে ওএমএস কার্যক্রমের জন্য নেতা বাজারের ডিলার নিযুক্ত হন মুরাদ উদ্দিন বিপ্লব। তার আওতায় প্রতি কর্মদিবসে ২০০ জন নিম্ন আয়ের মানুষের জন্য ৩০ টাকা কেজি দরে জনপ্রতি পাঁচ কেজি হারে এক মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়। কিন্তু মাত্র ১০০-১২০ জনের মাঝে চাল বিতরণ করে, অতিরিক্ত চাল ভিন্ন বস্তায় মোড়কজাত করে কালো বাজারে বিক্রি করা হয়। এছাড়াও যেসব সুবিধাভোগী চাল পায় তাদেরকেও ওজনে কম দেয়াসহ নানা অনিয়মের অভিযোগের সততা পাওয়া যায়।

এব্যাপারে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসান বলেন, সরকারি ওএমএস চাল বিক্রিতে অনিয়মের দায়ে নেতা বাজারে ডিলারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলার পাশাপাশি চাল বিতরণে অনিয়মের দায়ে নিয়ম অনুযায়ী ডিলারশীপ বাতিল করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!