বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত কলাপাড়ায় অ’বৈধ ভুসনা জাল বিক্রেতাকে অ’র্থ’দণ্ড, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট কলাপাড়ায় মা’রধ’র গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রে’প্তা’র কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ কলাপাড়ায় ৪০ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষক আব্দুল গনির রাজকীয় বিদায়
কলাপাড়ায় অ’বৈধ ভুসনা জাল বিক্রেতাকে অ’র্থ’দণ্ড, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট

কলাপাড়ায় অ’বৈধ ভুসনা জাল বিক্রেতাকে অ’র্থ’দণ্ড, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট

কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় নিষিদ্ধ চায়নাদুয়ারী ও ভুসনা জাল বিক্রির দায়ে এক বিক্রেতাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা ৫০ হাজার টাকা সমমূল্যের অবৈধ ভুসনা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার পাখিমারা বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ও ৫ ধারায় পাখিমারা বাজারের ব্যবসায়ী পুলিন বেপারিকে ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে চায়নাদুয়ারী ও ভুসনা জাল বিক্রির দায়ে ওই বিক্রেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে জব্দ করা প্রায় ৫০ হাজার টাকা সমমূল্যের অবৈধ ভুসনা জাল ঘটনাস্থলে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

অভিযানে ওই ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা সহযোগিতা করেন বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!