মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মা’রধ’র গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রে’প্তা’র কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ কলাপাড়ায় ৪০ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষক আব্দুল গনির রাজকীয় বিদায় পায়রা বন্দরের আবাসন প্রকল্প থেকে মালামালসহ ৭ ট্রাক আটক মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে দু’র্ধ’র্ষ ডা’কা’তি, গু’লি’বি’দ্ধসহ আ’হ’ত ৪
কলাপাড়ায় মা’রধ’র গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রে’প্তা’র

কলাপাড়ায় মা’রধ’র গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রে’প্তা’র

কলাপাড়ায় গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রেপ্তার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় মারধর করে চার মাসের অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাত ঘটানোর অভিযোগে মো. জাকির মাতুব্বর (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মামলার প্রধান আসামি ও ভুক্তভোগী জান্নাতির (৩২) ভাসুর।

গত ১১ আগস্ট রাত ৯টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোম্পানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জান্নাতি বাদী হয়ে সোমবার (১৭ আগস্ট) জাকির মাতুব্বরসহ পাঁচজনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন-মো. ফারুক মোল্লা (৫০), মো. নুর ইসলাম গাজী (৫০), মো. ফিরোজ (৪০) ও নয়া মিয়া (৩৫)।

মামলার এজাহারে জান্নাতি অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জেরে আসামিরা তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার রাতে আসামিরা তার স্বামীর বাড়িতে প্রবেশ করে পারিবারিক বিষয় নিয়ে তর্কে জড়ান। একপর্যায়ে তাকে গালিগালাজ ও মারধর করা হয়। প্রধান আসামি জাকির মাতুব্বর গাছের গুঁড়ি দিয়ে তাকে মারধর করে এবং তলপেটে আঘাত করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় তিনি চার মাসের গর্ভবতী বলে জানিয়ে আর আঘাত না করার জন্য অনুরোধ করলেও আসামিরা মারধর অব্যাহত রাখেন বলে অভিযোগ করেন জান্নাতি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত ১০টা ১০ মিনিটের দিকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এজাহারে আরও অভিযোগ করা হয়, চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে জানান, তার গর্ভের সন্তান মারা গেছে এবং গর্ভপাত হয়েছে।

এ ছাড়া মারধরের সময় তার পরনে থাকা পোশাক টানাহেঁচড়া করে শ্লীলতাহানি এবং গলায় থাকা প্রায় ১০ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।

কলাপাড়া থানার এসআই মো. মাসুদ রানা জানান, মামলা দায়েরের পর প্রধান আসামি জাকির মাতুব্বরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!